অনলাইনে জুয়া খেলায় গ্রেফতার ১৬

১৩ ফেব্রুয়ারি, ২০২০ ২১:১৮  
অনলাইনে জুয়া খেলার অভিযোগে চট্টগ্রামে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের নুপূর মার্কেট এলাকা থেকে গ্রেফতার এই ১৬জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে অনলাইন ভিত্তিক ওয়েবসাইট 'বেট-৩৬৫' এ বাজি ধরে জুয়া খেলার দায়ে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। আটক জুয়াড়িরা হলেন- মো. শিপু (৩২), ইমান আলী মিঠু (৩০), আমজাদ হোসেন রুবেল (২৯), মো. ইদ্রিস (৪০), মো. শাহ আলম (৩১), মো. ওসমান (৩৭), আব্দুল সফুর ওরফে নয়ন (৩০), মো. রানা (২৬), বিপ্লব চৌধুরী (৩২), মো. রায়হান ইসলাম (৩১), মো. ফারুক (২৫), বেলাল উদ্দিন (২৭), মো. সানি (২৩), রাজু বনিক (২০), আব্দুল ওয়াহেদ (২৬), নজরুল ইসলাম (৩০)। কোতোয়ালি থানার এসআই সজল দাশ জানিয়েছেন, আটককৃতরা পাখি গলিতে গ্রেফতার ইদ্রিসের ভাতের হোটেলে বসে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে দেশের টাকা বিদেশে পাচার করছে। এটা ডিজিটাল সিকিউরিটি আইনের ৩০ ধারা অনুযায়ী অপরাধ।